ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর আত্মহত্যা!

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে রুবিনা বেগম (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের জামাল মিয়ার স্ত্রী।জানা যায়, শুক্রবার (৭ মে) সকাল ৭টার দিকে স্বামী জামাল মিয়া বাড়ির বাইরে যান। পরে সকাল ৮টার দিকে ঘরে ফিরে এসে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কৌশিক মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
জানা গেছে, প্রায় এক মাস আগে রুবিনা বেগমের সঙ্গে জামাল মিয়ার বিয়ে হয়। এটি ছিল রুবিনার দ্বিতীয় বিয়ে। তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম জানান, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি গৃহবধু রুবিনা বেগম ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।”

নিহতের বিষয় টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কামাল হোসেন পিপিএম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
২৫৫ বার পড়া হয়েছে