ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

নবীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল মুরশিদ মিয়ার

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামে শৈলাগর হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। নিহতের নাম মুরশিদ মিয়া (৫১)। তিনি রামপুর গ্রামের মৃত হোছেন আলীর পুত্র।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা দেড় টার দিকে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তিনি শৈলাগর হাওরে মাছ ধরতে যান। আকাশে মেঘ জমে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এসময় হাওরের মাঝখানে থাকা অবস্থায় হঠাৎ এক প্রবল বজ্রপাত ঘটে, যা মরশিদ মিয়াকে আঘাত করে।
স্থানীয় লোকজন দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে থানার এসআই রিপন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের বিষয় টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
১৩৪ বার পড়া হয়েছে