ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্ধুর দাফন সম্পন্ন, পরিবারে মাতম

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বন্ধুর দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

শুক্রবার (০৫ জুলাই) বেলা তিনটার দিকে ঈশ্বরদী উপজেলার আজমপুর ও ভারইমারি গ্রামে জানাজা নামাজ শেষে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে স্বজনদেন আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। সকাল ১০টার দিকে ঈশ্বরদী হাইওয়ে থানা থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

মরদেহগুলো নিয়ে বাড়িতে পৌঁছার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। তাদের সান্তনা দেবার ভাষাও হারিয়ে ফেলেন প্রতিবেশীরা। একসাথে এতগুলো প্রাণের মৃত্যুর ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

এদিকে, নিহতদের পরিবারের খোঁজ নিয়েছেে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। শুক্রবার সকালে নিহতদের বাড়ি ঈশ্বরদী উপজেলার আজমপুর ও ভারইমারি গ্রামে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার।

এ সময় তারা নিহতদের স্বজনদের গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকতে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৪ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে প্রাইভেটকার নিয়ে বেড়াতে বের হয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া চিনিকলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মারা যান ৫ বন্ধু। এ ঘটনায় আহত ২ জন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার আজমপুর গ্রামের কবির ওরফে আনোয়ার হোসেনের ছেলে মাইক্রোবাস চালক বিজয় (২৩), রেজাউল করিমের ছেলে জিহাদ (১৬), ইলিয়াস আলীর ছেলে শিশির (১৫), মৃত মাসুম হোসেনের ছেলে সিফাত (১৫) ও ভাড়ইমারি গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে শাওন (১৫)।

আহত দুজন হলেন, জাপান আলীর ছেলে শাহেদ ওরফে জেটু (১৬) ও সুমন হোসেনের ছেলে নাইম (১৭)।

নিহতদের মধ্যে প্রাইভেটকার চালক বিজয় ঢাকায় গাড়ি চালান। আর বাকি চারজন স্থানীয় একটি ভোকেশনাল ইনস্টিটিউটের নবম শ্রেণীর শিক্ষার্থী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
১৯৮ বার পড়া হয়েছে