ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

আজমিরীগঞ্জে বানের পানিতে ভেসে এলো মেছো বিড়াল

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বানের পানিতে কচুরিপানার সঙ্গে একটি মেছো বিড়াল ভেসে এসেছে। সোমবার (২৪ জুন) বিকেলে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে স্থানীয় কয়েকজন যুবক বিড়ালটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কালনী নদীতে কচুরিপানার উপর মেছো বিড়ালটি ভেসে কাকাইলছেও ইউনিয়নের কামালপুরে চলে আসে। এ সময় খাবারের খোঁজে প্রাণীটি গ্রামের একটি বাড়ির পাশে গেলে স্থানীয় কয়েকজন কিশোর বাঘের বাচ্চা মনে করে ধাওয়া দেয়। পরে বিড়ালটি গাছের উপর উঠে পড়ে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে কয়েকজন যুবক মেছো বিড়ালটিকে উদ্ধার করে।

কামালপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম জীবন বলেন, বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় গ্রামে প্রবেশ করে। প্রাণীটিকে উদ্ধারের পর খাবার দেওয়া হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের লোকজন এসে এটিকে নিয়ে গেলে ভালো জায়গা পাবে।

নয়তো মানুষ না বুঝে কিংবা ভয়ে মারধর করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন, বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করা হয়েছে।

সিলেট বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, মেছো বিড়ালটি ওয়াইল্ড লাইফ রেঞ্জারের মাধ্যমে উদ্ধার করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
২৩৪ বার পড়া হয়েছে