ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের বাহুবলে পুকুরে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটেনিহত দ্বীপ শীল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। বয়স মাত্র তিন বছর তিন মাস হলেও কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছিল সে। হাস্যোজ্জ্বল মুখ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে অল্প সময়েই অনেকের প্রিয় হয়ে ওঠে শিশুটি।
বিজ্ঞাপন

এদিকে, শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের সৃজনশীল কনটেন্ট তৈরি করেন। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন ভিডিওতে অংশ নিচ্ছিল দ্বীপ। এসব ভিডিওতে শিশুটির উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠে সে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে শিশুটির শেষকৃত্য সম্পন্ন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
১ বার পড়া হয়েছে