ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

বাহুবল বাজারে ময়লার স্তুপে নাকাল জনজীবন! নদীও ভরাট, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রাণকেন্দ্র বাহুবল বাজার এখন যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বাজার সংলগ্ন করাঙ্গি নদীর তীরে ও মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন ভবনের সামনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এতে করে একদিকে যেমন নদী ভরাট ও দূষিত হচ্ছে, তেমনি দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর জীবন।

সরেজমিনে দেখা গেছে, বাজারের মাছ, মাংস ও কাঁচা তরকারির দোকানগুলোর আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে নদীতে। ব্যবসায়ী ও স্থানীয়রা কেউই এ নিয়ম মানছেন না। পরিচ্ছন্নতা কর্মীদেরও দেখা গেছে নদীতে ময়লা ফেলে দিতে। ডাস্টবিনের অভাবে পুরো বাজারজুড়ে ময়লার স্তূপ জমে উঠছে। দুর্গন্ধে পথচারীরা নাক ঢেকে চলাফেরা করছেন, অনেকেই বাধ্য হয়ে অন্য পথ ব্যবহার করছেন।

এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন জমে ওঠা এই পচা আবর্জনা থেকে ভয়াবহ দুর্গন্ধ ছড়াচ্ছে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, বড়রাও হচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত। কিছু বাসাবাড়িতে দুর্গন্ধ এতটাই প্রবল যে জানালা খুলে রাখা যায় না।

বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুর রহমান বলেন, “প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য নদীর পাড়সহ বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে। এতে করাঙ্গি নদী তার নাব্যতা হারাচ্ছে, পুরো উপজেলাই পড়ছে দূষণের কবলে। সদরে নেই পর্যাপ্ত ডাস্টবিন, ফলে মানুষ বাধ্য হয়ে খোলা জায়গায় ময়লা ফেলে।”

এদিকে, স্থানীয়রা অভিযোগ জানালেও কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ ঝাড়ছেন বাসিন্দারা, কিন্তু তাতেও সাড়া মিলছে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ গিয়াস উদ্দিন বলেন, “খোঁজ নিয়ে দেখছি।”

এখনই প্রয়োজন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, না হলে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বাহুবলে এমন হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
১৪১ বার পড়া হয়েছে