ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

বিজিবি’র অভিযানে ৮০ হাজার টাকার চোরাচালানী পণ্য ও মাদক জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সীমান্তের দুর্গম এলাকায় তিন অভিযানে ৭৯ হাজার ৯০০ টাকা মূল্যের চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গাঁজা, চিনি এবং বাংলাদেশি মশার কয়েল।

সোমবার (২৬ মে) রাতে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, চুনারুঘাটের দুধপাতিল ও সাতছড়ি বিওপি এবং শ্রীমঙ্গলের কাকমারাছড়া বিওপি’র দায়িত্বরতরা সীমান্তবর্তী হুগলিয়া, টিলাবাড়ী ও বটগাছতলা নামক এলাকায় গোপন সংবাদে এই ৩টি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বহনকৃত মালামাল রেখে পালিয়ে যায়। ফেলে যাওয়া মালামালের মধ্যে ছিল ২০ কেজি ভারতীয় গাঁজা, চিনি এবং বাংলাদেশি মশার কয়েল। যার আনুমানিক মূল্য ৭৯ হাজার ৯০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই কঠোর অবস্থানে এবং ভবিষ্যতেও এ অবস্থান বজায় রাখবে। দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি সর্বদাই প্রস্তুত।

তিনি বলেন, ‘‘বিজিবি কেবল সীমান্ত পাহারার দায়িত্ব পালন করে না বরং সমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এ জাতীয় অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’’

তিনি সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তে কোনো চোরাচালান, মাদক সংক্রান্ত কিংবা অন্য যে কোন অপরাধমূলক কর্মকান্ডের তৎপরতা দেখলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
১৭৫ বার পড়া হয়েছে