ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

লাখাইয়ের বুল্লায় হযরত শাহ্ বায়েজিদ ( রঃ)এর বার্ষিক ওরস ও মেলা

বিল্লাল আহমেদ লাখাই থেকেঃ

হযরর শাহ জালাল ( রঃ) এর অন্যতম সফর সঙ্গী শাহ বায়েজিদ ( রঃ) এর বার্ষিক ওরস মোবারক লাখাইয়ে উপজেলার বুল্লা ইউনিয়ন এর বুল্লাবাজার সংলগ্ন হযরত শাহ্ বায়েজিদ ( রঃ) এর মাজারে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওরস উপলক্ষে হযরত শাহ্ বায়েজিদ ( রঃ) মাজার পরিচালনা কমিটি নানা কর্মসূচী গ্রহণ করেছে।এর মধ্যে সারারাতব্যাপী জিকির আসকার,মিলাদ মাহফিল ও মুর্শিদী গানের আসর বসছে।

ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ ও আশেকান এর সমাবেশ ঘটবে।ভক্তবৃন্দের পদভারে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গন।
এদিকে ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে বসছে মেলা।দিনব্যাপী এ মেলায় হরেক রকমের পণ্যসামগ্রীর পসরা নিয়ে বসে গেছে দোকানীরা।এর মধ্যে মাটির রকমারি পন্য, খেলনাসহ পন্য সামগ্রীর সমাবেশ ঘটবে।

মেলায় চিত্তবিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড।এর মধ্যে নাগরদোলা, ম্যাজিক নৌকা, ঘোড়াসহ বিভিন্ন চিত্তাকর্ষক রাইড।এ বিষয়ে মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মীর আজমল হোসাইন জানান ওরস উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন সারা রাত্রিব্যাপী মিলাদ মাহফিল,জিকির আসকার ও মুর্শিদী গানের আসর বসছে। ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে। এদিকে ওরস ও মেলা উপলক্ষে বুল্লাবাজার এ মাসব্যাপী ফার্নিচারের মেলা বসে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
১৯৯ বার পড়া হয়েছে