ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার Logo নিষিদ্ধ জালের দাপটে হুমকিতে হাওরের দেশীয় মাছ Logo বানিয়াচং গ্রাম পুলিশের দুঃখ, দুর্দশা, গ্রামের নীরব প্রহরী যাদের অবদান আড়ালেই থেকে যায়

শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গ কথোপকথনের ঘটনায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

এর আগে শুক্রবার ভোরে নওগাঁর মান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জে বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই জাহাঙ্গীর আলম আত্মগোপনে চলে যান। অভিযুক্ত জাহাঙ্গীর আলম আত্মগোপনে থেকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার কথোপকথনের একটি অডিও পুলিশের হাতে আসে। এর জেরে তার বিরুদ্ধে মামলার তদন্ত জোরদার হয়।

এ বিষয়ে ওসি মো. বুলবুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। তার কর্মকাণ্ড ও শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের বিষয়টি তদন্তাধীন। গ্রেপ্তারের পর শুক্রবার রাতেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আদালতের কাছে জাহাঙ্গীরের সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছে। এ ছাড়া গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলও টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বুলবুলকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
১৫৬ বার পড়া হয়েছে