ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

সাবেক প্রতিমন্ত্রী তাজুল, আ.লীগ নেতা আহমদ ও রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আটক

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল আটক হয়েছেন। বুধবার (২০ আগস্ট) এসব তথ্য জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি সূত্র জানিয়েছে, তাজুল ইসলামকে রাজধানীর বনশ্রী এলাকা, আহমদ হোসেনকে গুলশান এলাকা এবং সোহায়েলকে বনানী থেকে আটক করা হয়েছে।

আটক অভিযানে থাকা ডিবি পুলিশের একজন কর্মকর্তা বলেন, তাদের তিনজনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

এদিকে রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে সোমবার (১৯ আগস্ট) নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহায়েল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম টানা চারবার ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদেও ছিলেন তাজুল ইসলাম।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনে নির্বাচিত হয়েছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০১:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
১৭৮ বার পড়া হয়েছে