ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক রিপোর্ট

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুখমিলা জামানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আজ সোমবার (১২ জুলাই) বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জাভেদের স্ত্রী রুখমিলা জামান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান।

ব্যাংকগুলোকে দেওয়া এক চিঠিতে বিএফআইইউ জাভেদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের টাকা উত্তোলন বন্ধ রাখতে বলেছে।

বিএফআইইউর চিঠিতে তাদের পরিবারের অন্য সদস্যদের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তা জানাতে বলা হয়েছে।

এর আগ সাংবাদ মাধ্যমের অনুসন্ধানে দেখা যায়, যুক্তরাজ্যে তার অন্তত ২৬০টি সম্পত্তি রয়েছে। এসবের জন্য তিনি পরিশোধ করেছেন অন্তত ১৩৪ দশমিক ৭৬ মিলিয়ন পাউন্ড বা এক হাজার ৮৮৮ কোটি টাকা। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানি ফাইলিংয়ের তথ্য থেকে এ হিসাব পেয়েছে দ্য ডেইলি স্টার।

আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যুক্তরাজ্যের সম্পদের বিপরীতে আরও অন্তত ৫৩৭টি সম্পত্তি মর্টগেজ রেখেছেন। সম্পদগুলোর বেশিরভাগই লন্ডনে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
১৮৬ বার পড়া হয়েছে