ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি,

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক সরকারি আশ্র‍য়কেন্দ্রে আগুন লেগেছে। এতে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

কীভাবে এমন কিছু ঘটেছে তা জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

ওসি এনামুল হক বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার (৪৫), চার শিশু সন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত রাতে আশপাশের বাড়িঘরসহ ওই পরিবারের লোকজন ঘুমোতে যান।

রাত সাড়ে ১২টায় ধোয়া ও আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে ভেতর থেকে দরজা জানালা বন্ধ দেখতে পান। দেখতে দেখতে আগুনে ভস্মিভূত হয় ঘরটি। এ সময় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের চার শিশুসহ ছয়জন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের ঘরে আগুন ছড়ায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
১৯১ বার পড়া হয়েছে