ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

সৌদি আরবে পালানোর চেষ্টাকালে হবিগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতার উপর হামলার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তিনি সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিলেন।

গ্রেপ্তার আমজাদ আলী (৭০) সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, আমজাদ আলী আজ ভোরে সৌদি আরব পালানোর জন্য বিমানবন্দরে যান। সেখানেই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের একটি টিম তাকে আনতে ঢাকায় গেছে।

ওসি আরো জানান, ২০২৪ সালের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমজাদ আলী ছাত্র ও জনতার উপর হামলা চালান বলে তদন্তে উঠে এসেছে। আহত তাহির মিয়া ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা দায়ের করেন, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমজাদ আলী আন্দোলনকারীদের উপর হামলার নেতৃত্ব দেন। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। সুযোগ বুঝে তিনি সৌদি আরব পালানোর চেষ্টা করছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
১৪২ বার পড়া হয়েছে