ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হবিগঞ্জের রশিদপুরে আরো ২৯ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রের ১১ নম্বর অনুসন্ধান কূপের মূল খনন কাজ শুরু হয়েছে। এখানে প্রায় ২৯.৪৯ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস মজুত থাকার সম্ভাবনা আছে।

সম্প্রতি পেট্রোবাংলার অধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড আনুষ্ঠানিকভাবে কূপটির খনন কাজ শুরু করে। রশিদপুর স্ট্রাকচারে উৎপাদন বাড়ানো ও নতুন সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে কূপটি প্রায় ২ হাজার ৯০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের মার্চে খনন কাজ শেষ হওয়ার কথা। খনন সফল হলে রশিদপুর গ্যাসক্ষেত্রের মজুতে আরো ২৯.৪৯ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফুট) গ্যাস যুক্ত হতে পারে।

কূপ খনন প্রকল্পের পরিচালক (পিডি) মো. আবুল মনসুর চৌধুরী বলেছেন, চায়নার একটি কোম্পানি খনন করছে। তারা আগামী বছরের ২৭ মার্চ খনন শেষ করে সাইট ত্যাগ করবে। এখানে ২৯.৪৯ বিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। তবে, পুরোপুরি নিশ্চিত ফল জানা যাবে ফেব্রুয়ারিতে। এর পরেই উৎপাদন শুরু ও সময়সূচি নির্ধারণ হবে।

দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২০১২ সালের ৩০ এপ্রিল রশিদপুরে দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট স্থাপিত হয়েছিল। দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ও ৪০০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট এবং প্রতিদিন ৩০০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন ক্যাটালাইটিক রিফরমিং ইউনিট স্থাপন করা হয়। কনডেনসেট থেকে উৎপাদন করা হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ও এলপিজি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
১৪৪ বার পড়া হয়েছে