ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা Logo বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪ Logo ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জে লগি-বৈঠার তাণ্ডবে শহিদদের স্মরণে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যাগে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে শহরস্থ টাউন হল এলাকায় এ আলোচনা সভা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মহসিনসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই-৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা আহত-নিহত হয়েছেন তাদের স্মরণ করেন এবং তাদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি জানান।

জামায়াতে ইসলামী আহত-নিহতদের পরিবারের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন। আহত-নিহতরা যাতে এর সুষ্ঠু বিচার পান তার জোর দাবি করেন।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, সরকারের ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতা-কর্মীদের ওপর যে জুলুম অত্যাচার করেছে এবং ৫ আগস্টে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র-জনতাদের ওপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। প্রধান অতিথি বাংলাদেশকে একটি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের নেতা-কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কাজ করার জন্য আহবান জানান।

আলোচনা সভায় বিগত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
১৮২ বার পড়া হয়েছে