ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জনের পরিচয় মিলেছে

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জনের পরিচয় মিলেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিনা (৩৫), রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), জহুর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০) ও সিরাজগঞ্জের রহিম মিয়া (২১)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘‘ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে