ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সরকার ও আওয়ামী লীগ এর বিরুদ্ধে বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাঁরা সরকারকে চাপে ফেলতে নানা অপকৌশল নিয়েছে।

দলীয় নেতকর্মীদের এসব অপশক্তি সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে। গতকাল হবিগঞ্জ পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শোকের মাস আগস্টের প্রথম দিনে বৃক্ষরোপনের মাধ্যমে মাসব্যাপি কর্মসূচির সূচনা করবে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

প্রতি বছরের মতো এবারও জেলা আওয়ামী লীগ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে ১৫ আগস্টকে সামনে রেখে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। মাসব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কাঙ্গালীভোজ, মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনাসহ গরীব অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ।

জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, শেখ সামছুল হক, অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট মনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়াসহ সকল উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক।

সভা শুরুর আগে জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এবং জেলা আওয়ামী লীগের মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং মোনাজাত করা হয়।
এছাড়াও আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদের সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
১৭০ বার পড়া হয়েছে