ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১ সেপ্টেম্বর থেকে প্রকাশিত হবে দৈনিক দিনকাল

মঈনুল হাসান রতন

আগামী ১ সেপ্টেম্বর থেকে দৈনিক দিনকাল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দিনকাল কার্যালয়ে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, দিনকালের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, দিনকালের বিশেষ প্রতিবেদক আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, দিনকালের সাংবাদিক-কর্মচারীদের পক্ষে মোহন হাসান, রাশেদুল হক, আব্দুল্লাহ জেয়াদ, মন্মথ সরকার, লিয়াকত আলী, জহির চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন দিনকালের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী। স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে পত্রিকাটির প্রকাশনা বাতিল হওয়ায় দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ ছিল দৈনিক দিনকাল।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে ও শেখ হাসিনা পালিয়ে গেলে গত ১১ আগস্ট ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের দেওয়া এক অফিস আদেশে দিনকাল প্রকাশের সাময়িক অনুমোদন দেওয়া হয়।

২০২২ সালের ২৬ ডিসেম্বর সরকারের নির্দেশে দৈনিক দিনকালের ডিক্লারেশন ও পত্রিকা মুদ্রণের ঘোষণাপত্র বাতিল করেন ঢাকার তখনকার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান।

পরে দিনকাল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে বাংলাদেশ প্রেস কাউন্সিলে আপিল করে।
কয়েক দফা শুনানির পর প্রেস কাউন্সিল ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি দিনকালের আপিল খারিজ করে রায় দিলে সেদিন থেকেই পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে