ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেট প্রতিনিধি

সিলেটের ফেঞ্চুগঞ্জে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুতের ৯ ঘণ্টা পর জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোর ৪টার দিকে লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের কটালপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে। পরে কুলাউড়া ও আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে।

ট্রেনের যাত্রী ও স্থানীয়রা জানান, দ্রুতগামী ট্রেনটির চলার মধ্যেই কয়েকটি কামরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। টের পেয়ে ট্রেনের সামনের অংশ হঠাৎ গতি কমালে দুটি অংশের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। এ সময় আতঙ্কে ট্রেনের কয়েক যাত্রী লাফ দিয়ে পাশের খালে গিয়ে পড়েন।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের ম্যানেজার রুমান আহমদ বলেন, সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
১৭৪ বার পড়া হয়েছে