ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

নাগরিকদের দ্রুত লেবানন ছাড়তে বলল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল হিজবুল্লাহ সংঘাত যেন আরো ঘনীভূত হচ্ছে। দক্ষিণ লেবাননের চলতি ঘটনাপ্রবাহের ওপর গভীর নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে লেবাননে সৌদি আরবের দূতাবাস।

তেল আবিবকে সতর্ক করে গতকাল ইরান বলেছে, ইসরাইল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরান ও এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ ‘অল রেজিস্ট্যান্স ফ্রন্টস’ (সব প্রতিরোধ ফ্রন্ট) তার (ইসরাইল) সঙ্গে লড়াইয়ে নামবে।

এদিকে সৌদি আরবের নাগরিকদের প্রতি লেবানন সফর এড়িয়ে চলতে এর আগে জানানোর আহ্বানের ওপর জোর দিয়েছে দূতাবাস। একইসঙ্গে লেবাননে অবস্থানরত নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার অনুরোধও জানিয়েছে তারা। পাশাপাশি পরামর্শ দিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের। খবর আরব নিউজের।

ইসরাইলকে উদ্দেশ করে ইরানের যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার পর নিজেদের নাগরিকদের প্রতি ওই নির্দেশ ও পরামর্শ দিল সৌদি আরব। তেল আবিবকে সতর্ক করে শনিবার ইরান বলেছে, ইসরাইল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরান ও এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ ‘অল রেজিস্ট্যান্স ফ্রন্টস’ (সব প্রতিরোধ ফ্রন্ট) তার (ইসরায়েল) সঙ্গে লড়াইয়ে নামবে।

গত বুধবার জার্মানিও তার নাগরিকদের যত শিগগির সম্ভব লেবানন ত্যাগ করার অনুরোধ জানিয়েছে। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতা বেড়ে যাওয়ার ঝুঁকির প্রেক্ষাপটে এ অনুরোধ জানায় দেশটি।

নিউইয়র্কে ইরান মিশনের এ হুঁশিয়ারিতে ইসরাইল ও লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিন দেশটির সঙ্গে গোলাগুলিতে লিপ্ত রয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
১৮৮ বার পড়া হয়েছে