ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন

হবিগঞ্জ প্রতিনিধি:-

শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পরিবর্তন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের গভর্নিং বডি গঠন সংক্রান্ত সংশোধিত সংবিধি ২০১৯-এর ৭ নম্বর ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ পরিবর্তন আনা হয়।
জানা যায়, পূর্বে গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিত হোসেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক মনোনীত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার মনোনয়ন পরিবর্তন করে একই স্থানে প্রভাষক মোহাম্মদ কামরুল হাসান রিপনকে সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদকাল ১৪ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। ২৬ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এদিকে, নতুন সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রভাষক মোহাম্মদ কামরুল হাসান রিপনের নেতৃত্বে কলেজের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রভাষক রিপন কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হন। পরে ঢাকা তিতুমীর কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি ও উদ্ভিদ বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেন।
তার পিতা বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী কে আলী প্লাজার প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী শায়েস্তাগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ করম আলী ডিগ্রি কলেজের সাবেক সহ-সভাপতি ছিলেন। তার ভাই লেখক ও সাংবাদিক মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
৬৩ বার পড়া হয়েছে