ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

এক মাসের বিদ্যুৎ বিল আড়াই কোটি টাকা, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এক দরিদ্র নারীর নামে চলতি মাসের বিদ্যুৎ বিল এসেছে প্রায় আড়াই কোটি টাকা। হঠাৎ এমন অস্বাভাবিক বিল হাতে পেয়ে হতবাক হয়ে পড়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, ওই নারীর বাড়িতে দীর্ঘদিন ধরে প্রতি মাসে সাধারণত ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসত। কিন্তু চলতি মাসে তাঁর নামে ইস্যুকৃত বিলে পরিশোধযোগ্য অর্থ দেখানো হয় ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১০৪ টাকা। এত বিশাল অঙ্কের বিল দেখে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন এবং কী করবেন বুঝে উঠতে পারছিলেন না।

বিষয়টি দ্রুত স্থানীয়দের নজরে এলে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বিলের কপির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। একটি দরিদ্র পরিবারের নামে এমন অস্বাভাবিক বিল কীভাবে তৈরি হলো, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেয়।

পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, এটি মূলত তথ্য এন্ট্রির সময় সৃষ্ট একটি কারিগরি ভুল। গ্রাহকের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তদন্ত করে প্রকৃত বিল সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমান বলেন, “কম্পিউটারে তথ্য ইনপুট দেওয়ার সময় সংখ্যাগত ভুল হওয়ায় এমনটি ঘটেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা বিলটি সংশোধন করে দিয়েছি। গ্রাহককে প্রকৃত বিলই পরিশোধ করতে হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
৫২ বার পড়া হয়েছে