ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২আহত ২০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ২০ জন। বুধবার (৮ জুলাই)সকাল ৭ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইউনিক পরিবহনের বাসচালক ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৫০)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। এছাড়া লাকি পরিবহনের চালকসহ উভয় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, ইউনিক পরিবহন ও লাকি পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের মধ্যে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
৫৪ বার পড়া হয়েছে