ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

অতিবৃষ্টিতে চুনারুঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

অতিবৃষ্টিতে হবিগঞ্জের চুনারুঘাটের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলা অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বন্যায় ফসলি জমি তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যা প্লাবিত এলাকার কৃষকরা। অনেক বাসাবাড়িতে বন্যার পানি ঢুকতে দেখা গেছে। এ উপজেলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমাট পানি বের হতে না পারায় দুর্ভোগে পড়তে হচ্ছে বলে এমন অভিযোগ ভুক্তভোগীদের।

সরেজমিনে ও বিভিন্ন সূত্রে পাওয়া, গত দুই তিনদিনের ভারি বৃষ্টিতে উপজেলার গাজীপুর, আহম্মদাবাদ, সাটিয়াজুড়ী, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। খোয়াই, করাঙ্গী ও সুতাং নদীর তীরবর্তী অংশে এবং পাহাড়ি ঢলে পাহাড়ি ছড়ায় বিপদসীমা অতিক্রম করে পানি হুর হুর করে বের হয়ে বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।

বন্যার পানিতে অনেক জমির ফসল তলিয়ে গেছে এবং মানুষের বাসা – বাড়িতে পানি প্রবেশ করতে দেখা গেছে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন,বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন একযোগে কাজ করছে।

তিনি বলেন, কোথাও কোন বাঁধ ভেঙে গেলে কিংবা নদীর পানি কৃষি জমিতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া কোন খাল কিংবা জলাশয় এর পানি আটকে রেখে জলাবদ্ধতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করছেন উপজেলা প্রশাসন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
৮৯ বার পড়া হয়েছে