ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন। এর আগে একই দিন দুপুরে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
৮১ বার পড়া হয়েছে