ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প

এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের বাহুবলে সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাও গ্রামের আমজদ মিয়ার পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়- সায়েদ মিয়া নামে ওই ব্যক্তি একজন মুরগি ব্যবসায়ী। তিনি প্রতিদিনের ন্যায় হরহরিয়া গ্রামের লাল টিলা এলাকায় অবস্থিত তার খামার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নির্জন স্থানে পৌছলে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যপূরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।

তিনি বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কি কারণে হত্যাকান্ড হয়েছে সেই সম্পর্কে তদন্ত করছে পুলিশ।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে এই হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
০ বার পড়া হয়েছে