ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

নবীগঞ্জ বৃষ্টিতে মাটির দেয়াল ধসে পড়ায় মিটার সরাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জে অতিবৃষ্টিতে বাড়ির দেয়াল ধসে পড়ায় সময় বিদুৎস্পৃষ্ট হয়ে সায়না বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলা গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত সায়না বেগম শংকরসেনা গ্রামের কনর মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায় , গত রাতে প্রবল বৃষ্টির কারণে ঘরের চালা বেয়ে বৃষ্টির পানি মাটির দেয়ালে পড়ে। এতে দেয়াল পানি চুষে একপর্যায়ে ধসে পড়ে। মাটির দেয়ালে বিদুৎ- এর মিটার ছিল। সায়না বেগম দেয়াল থেকে বৈদ্যুতিক মিটার সরাতে গেলে বিদুৎস্পষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান।খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আতাউল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন থানার এসআই সুমন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসুক আলী বলেন, গজনাইপুরের শংকরসেনা গ্রামে প্রবল বৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে পড়ে। দেয়ালে বিদুৎএর মিটার বসানো ছিল। মিটারটি সরাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে সায়না বেগমের মৃত্যু হয়। পরবর্তীতে পরিবারের প্রক্ষিতে অনুমতি নিয়ে লাশের দাফন সম্পন্ন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে