ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

বানিয়াচং ট্রাকের ধাক্কায় টমটম চালকের প্রাণ গেল

বানিয়াচং প্রতিনিধিঃ

হবিগঞ্জ বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী টমটম উল্টে পানিতে পড়ে মির্জা খান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা খান বানিয়াচংয়ের চতুরঙ্গরায়ের পাড়া মহল্লার আব্দুল বারিকের ছেলে। সে উল্টে যাওয়া টমটম (ইজিবাইক) এর চালক ছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহী টমটম (ইজিবাইক) বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে টমটমটি সুনারু নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ সড়কের পাশে হাওরের পানির মধ্যে পড়ে যায় টমটমটি। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টমটম চালক মির্জা খানের।

বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
১৯৪ বার পড়া হয়েছে