ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

এমপি আবু জাহির দেশে ফিরেছেন

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। পরে রাতেই হবিগঞ্জ শহরের বাসায় ফিরেছেন।

এর আগে গত ২৪ জুন সোমবার দুপুর ২টার দিকে সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে তাঁর ডান চোখটিতে অস্ত্রোপচার হয়। বেশ কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে চোখের অবস্থা পুরেপুরি স্বাভাবিক হওয়ার পর তিনি দেশে ফিরলেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৩ জন নিহতের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এমপি আবু জাহির।

এ সময় শরীরের বিভিন্ন স্থানে শতাধিক স্পিøন্টারের অঘাত পাওয়াসহ তাঁর ডান চোখটি আক্রান্ত হয়। সে সময় দেশ-বিদেশে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি সংসদ সদস্যের ডান চোখে কিছু জটিলতা দেখা দেয়। পুরোপুরি সুস্থতার জন্য চিকিৎসকরা সফলভাবে তাঁর চোখে অস্ত্রোপচার করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
২৩২ বার পড়া হয়েছে