ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

সাফল্যের আশায় আবারও জুটি বাঁধছেন নিশো-তমা

বিনোদন ডেস্ক

প্রথম সিনেমা সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় পা রাখেন আরফান নিশো। সিনেমাটি দর্শকপ্রিয়তাও পায় বেশ। প্রথম সিনেমাতেই অভিনেতা হিসেবে নিজেকে চেনাতে সমর্থ হন তিনি। সিনেমাটিতে নিশোর বিপরীতে নায়িকা ছিলেন তমা মির্জা।

পরিচালনা করেন রায়হান রাফী। সিনেমাটি ব্যবসা সফল হয়েছিল বলে দাবি করেছেন সিনেমাসংশ্লিষ্টরা। তবে এ সিনেমার পরে অনেকটা আড়ালে চলে গেছেন আরফান নিশো। কোনো সিনেমা বা নাটকে কাজ করতে দেখা যায়নি তাকে। তবে দুটি সিনেমায় নতুন করে কাজ করার কথা শোনা গেলেও স্পষ্ট করে কিছু জানা যায়নি। ধারণা করা হয়, আরফান নিশো আড়ালে নয়, বরং পরবর্তী সিনেমার জন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। এরই মধ্যে এক সূত্রের খবরে জানা যায়, সম্প্রতি দুটো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরফান নিশো। এর মধ্যে একটি ‘অসিয়ত’।

সিনেমাটি নির্মাণ করবেন রায়হান রাফী। নায়িকা হিসেবে থাকবে তমা মির্জা। নতুন সিনেমার বিষয়ে অভিনেত্রী তমা মির্জা বলেন, সিনেসাটি এ বছর মুক্তি পাবে কিনা জানি না।

তবে মাস দুয়েকের মধ্যে শুটিং শুরু হবে। সূত্রের তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘অসিয়ত’-এর শুটিং। মুক্তি পাবে আগামী রোজার ঈদে। তবে সিনেমা সম্পর্কে প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। এদিকে সুড়ঙ্গের পর তমা মির্জাও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন।

শিগগিরই শুরু করবেন শুটিং। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ এই অভিনেত্রী।তমা মির্জা বলেন, সুড়ঙ্গ সিনেমার পর অনেক কাজেরই প্রস্তাব এসেছে। অনেক ফিরিয়ে দিয়েছি। কিছু কাজ নিয়ে কথাবার্তা এগিয়েছি। এখন তো প্রোডাকশন হাউজগুলো অনেক বিধিনিষেধ দিয়ে দেয়। তাদের ঘোষণার আগে কিছু বলা যাবে না। সে কারণে চূড়ান্ত হলেও অনেক সময় আমরা অনেক কিছু বলতে পারি না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
১৯৯ বার পড়া হয়েছে