ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

শায়েস্তাগঞ্জে দ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট সাধারন মানুষ

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ থেকে::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাজারগুলোতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাকাল উপজেলাবাসী। বিশেষ করে শাক-সবজির মূল্য নাগালের বাইরে চলে গেছে। টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সর্বত্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে ক্ষেতে থাকা পরিপক্ক সবজি তলিয়ে গিয়ে উল্লেখযোগ্য পরিমাণ শাক-সবজি বিনষ্ট হয়েছ।

যে কারণে সবজির দামে আগুন লেগেছে। সমূহ আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সবজি চাষী ও বিক্রেতারা দাম বাড়িয়ে পণ্য বিক্রি করছেন। তবে ভালো নেই ক্রেতাসাধারণ। ইতোমধ্যেই নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতার।

সরজমিনে উপজেলার বাজার ঘুরে দেখা যায়, উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এলাকাভিত্তিক চাষকৃত শাক সবজির। বিক্রেতারা জানান, বন্যাজনিত কারণে ক্ষেতের সবজি ক্ষেতেই পাঁচে গলে নষ্ট হয়েছে। যে কারণে শাক-সবজির আমদানি ও সরবরাহ চাহিদার তুলনায় নগণ্য।

সংগত কারণেই শাক-সবজির দাম আকাশছোঁয়া। অজ্ঞাত কারণে আলুর দাম ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজিতে উঠা নামা করছে । যদিও এ বর্ষা মৌসুমে দেশীয় শাক-সবজির দাম সর্বনিম্নে থাকার কথা ছিল। এছাড়া ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙে ৭০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, কচুর মুখী ৮০ টাকা, পটল ৭০ টাকা, করলা ৭০ টাকা, টমেটো ১০০ টাকা, কাঁচামরিচ ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কাঁচা বাজারের ক্রেতা সুমন মিয়া বলেন, বাজারে এসে দেখি সবজির দাম অত্যধিক তাই এক কেজির দাম দিয়ে আধা কেজি কিনেছি। এ উচ্চমূল্যের বাজারে সংসার চালাতে অনেক কষ্ট করতে হয়। নারী ক্রেতা সাবিনা ইয়াসমিন বলেছেন, শাক-সবজি মাছ-মাংশসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম গগনচুম্বী। আমরা সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
১৯৫ বার পড়া হয়েছে