ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪ Logo ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’

কুষ্টিয়ায় কবরস্থান থেকে মরদেহ চুরি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের একটি কবরস্থান থেকে ৩ মাস আগে দাফন করা এক নারীর মরদেহ চুরি হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

মঙ্গলবার (০৯ জুলাই) সকালে স্থানীয়রা আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের কবরস্থানের একটি কবর খোড়া দেখতে পান। পরে দেখেন, কবরে থাকা মরদেহটিও নেই।

স্থানীয়রা জানান, কবরটি ছিলো উক্ত এলাকার গার্মেন্টস ব্যবসায়ী রমজান আলীর মায়ের। তিনি বার্ধক্যজনিত কারণে ৩ মাস আগে মারা যান।

ছেলে রমজান আলী জানান, সকালে মায়ের কবর খোড়া দেখে স্থানীয়রা আমার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখি কবর খোড়া এবং ভেতরে মরদেহ নেই।

কবর থেকে মরদেহ চুরি একটি ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে স্থানীয় ইউপি সদস্য মুন্সি মো. মাসুদ রানা বলেন, এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দেওয়া প্রয়োজন।

এব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
২২৫ বার পড়া হয়েছে