ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

হবিগঞ্জে বিনামূল্যে সার-বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ সদর উপজেলায় দেড় হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। রোববার (১৪ জুলাই) দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির কৃষি প্রধান অতিথি হিসেবে প্রণোদনা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

কৃষি বিভাগ জানায়, দেড় হাজার কৃষককে পাঁচ কেজি উপসী ধান বীজ, দশ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) ও দশ কেজি করে ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার প্রদান করা দিচ্ছে সরকার।

রোববার সদর উপজেলা পরিষদ হলরুমে তালিকাভুক্ত দেড় হাজার কৃষকের মধ্যে অর্ধেককে প্রণোদনা দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার বাকী অর্ধেক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, “আমাদের কৃষকরা আত্মসম্মান নিয়ে জীবিকা নির্বাহ করেন। তারা কখনও সহায়তার খাতায় নাম লেখাতে চান না। তাদের পরিশ্রমেই আমাদের সবার জন্য খাবার জুটে।

তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের উপহার হিসেবে সার-বীজ দিয়ে থাকেন।”
এ সময় এমপি আবু জাহির কৃষি প্রণোদনা ও যন্ত্রপাতি বিতরণে যেন কোন অনিয়ম না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা শরীফা আক্তার কুমকুম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
১৯০ বার পড়া হয়েছে