ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

এবার পুলিশের তিন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক

এবার পুলিশের প্রভাবশালী উচ্চপদস্থ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপণে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- অতিরিক্ত আইজিপি (ক্রাইম) মো. আতিকুল ইসলাম, ডিআইজি অপারেশন (অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মো. আনোয়ার হোসেন ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ফ্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

প্রজ্ঞাপন তিনটিতে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো।

পুলিশের প্রভাবশালী এই কর্মকর্তাদের বিরুদ্ধে গুম, গায়েবি মামলা, হয়রানি মূলক মামলার মাস্টারমাইন্ড এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
১৮৫ বার পড়া হয়েছে