ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে ৩ গ্রাম প্লাবিত শহর জুড়ে আতঙ্ক ॥ টানা বৃষ্টি অব্যাহত

নিজস্ব সংবাদ :

খোয়াই নদীর পানি বিপদ সীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিপাত এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পায়।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর থেকে নদীতে পানি বাড়তে শুরু করে। গতকাল বুধবার সকাল থেকেই পানি বিপদসীমা অতিক্রম করতে থাকে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে গত দু’দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীতে পানি বৃদ্ধি পায়।

বুধবার দুপুর ১২টায় খোয়াই নদীর জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার এবং ভারত বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে ২৩১ দশমিক ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তিনি বলেন, তবে গতকাল বুধবার ত্রিপুরায় বৃষ্টিপাত কিছুটা কমেছে। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকে পানি কমে যাবে। এদিকে খোয়াই নদীর পানিতে বাঁধ ভেঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রাম, সদর উপজেলার জালালাবাদ ও তেঘরিয়া গ্রাম তলিয়ে যায়।

পূর্ব ভাদৈ এলাকায় নদীর বাঁধের বেশি কিছু অংশ ভেঙ্গে পড়েছে। ওই এলাকার লোকজন বড় ক্ষয়ক্ষতির হাত থেকে কিছু রক্ষা পেতে বাঁধে অবস্থান করছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ভাদৈ এলাকার বাঁধটি পরিদর্শন করেন।

অপর দিকে শহরের জালালাবাদ এলাকায় নদীর বাঁধটি ভেঙ্গে পড়লে মুর্হুতের মাঝেই তলিয়ে যায় গ্রামটি। প্রবল বেগে বানের পানি প্রবেশ করতে থাকলে লোকজনের মাঝে আতংকের দেখা দেয়। পানিতে ঘর বাড়ীসহ ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাকিং করে সর্তক করা হয়েছে। এতে বলা হয় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সর্তক থাকতেও অনুরোধ করা হয়। সারা দিন টানা বৃষ্টির ফলে হবিগঞ্জ শহরবাসীর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
১৮৪ বার পড়া হয়েছে