ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু

নির্বাচন কখন হবে, জানালেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাধারণ নির্বাচনের তারিখ কখন ঘোষণা করা হবে সেটির একটি ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, যখন সবাই একটি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে। এর আগে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিচালক ক্রিস্টিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ড. ইউনূস।

তিনি আইএমএফের প্রেসিডেন্টকে বলেন, অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশন গঠন করেছে। এসব কমিশনের কাজ হলো নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং সেগুলো সরকারকে অবহিত করা।

এই কমিশনের দেওয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপর যখন সবাই সংস্কারগুলো নিয়ে ঐকমত্যে পৌঁছবে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট এসব সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সরকারকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করতে পারেন তারা।
তিনি প্রফেসর ইউনূসকে জানান, ইতিমধ্যে ঢাকায় তাদের একটি দল গেছে এবং দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরপর তাদের পর্যবেক্ষণ নিয়ে আগামী মাসে আইএমএফের পরিচালনা পর্ষদ বৈঠকে বসবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন প্রধান উপদেষ্টা। তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে