ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

আজমিরীগঞ্জে খালে ভাসছিল যুবকের মরদেহ

আজমিরীগঞ্জ প্রতিনিধি :-

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খালে ভাসমান অবস্থায় সুজন রবি দাস (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর কাদিরপুর জয়নগর সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সুজন রবি দাস জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের মৃত চিরতন রবি দাসের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর জয়নগর এলাকায় বসবাস করছিলেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে সুজন তার বোনের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান থেকে কাদিরপুরে তার নিজ বাড়িতে ফিরে আসেন। এদিন সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেননি। বুধবার দুপুরে সৌলরী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী টিফিন পিরিয়ডে বাড়ি ফেরার পথে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের অবগত করেন।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল বলেন, স্থানীয়দের মাধ্যমে ভাসমান মরদেহের বিষয়টি জানতে পেরেছি। সুজনের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

আজমিরীগঞ্জ থানার ওসি এ,বি,এম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
১৮৬ বার পড়া হয়েছে