ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

আজমিরীগঞ্জে সরকারি হাসপাতালের পাচারকরা ওষুধ জব্দ

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাচার করার সময় ১ হাজার ৫৪০ পিস সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ। পাচারকারী যুবক ওষুধের ব্যাগ রেখে পালিয়ে যায়।

সোমবার বিকাল ৫টার দিকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে ওষুধগুলো আটক করেন। পরে শোরগোল শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে ওষুধগুলো আটক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবক হাসপাতালের স্টোরের কিছু ওষুধ শপিং ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন। ওষুধের ব্যাগ নিয়ে গেটের সামনে আসলে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ব্যাগে কি আছে? জানতে চাইলে ওই যুবক ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ওষুধের ব্যাগ নিয়ে ঘটনাস্থলে শোরগোল শুরু হলে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওষুধগুলো জব্দ করে নিয়ে যায়।

পুলিশের জব্দ তালিকায় ৪০ পাতায় ৪০০ পিস ওমিপ্রাজল, ১০ পাতায় ১০০ পিস এজিথ্রোমাইসিন, ১০ পাতায় ১০০ পিস কিটোরোলাক, ৮ পাতায় ৮০ পিস এমোক্সিসিলিন, ১৫ পাতায় ১৫০ পিস ক্লোরুমিন, প্রেক্সোপেনাডিন ১১ পাতায় ১১০ পিস, মেট্রোনিডাজল ১০ পাতায় ১০০ পিস, প্যারাসিটামলের ৫০ পাতায় ১৫০ পিস ও এন্টিসেপটিক হ্যান্ডরাব সলিউশন মিলিগ্রামের এক বোতল ৫০০।

ঘটনা খতিয়ে দেখে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন জানিয়েছেন।

আজমিরীগঞ্জ থানার ওসি মাঈদুল হাছান পাঁচারের সময় ওষুধ জব্দ করার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে