ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

ফ্যাসিস্টদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি প্রদশর্ন নয় : ঊর্মি ইস্যুতে মুশফিক ফজল

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বিতর্কিত লালমনিরহাট জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) তাপসী তাবাসসুম ঊর্মিকে সাময়িক বরখাস্ত করার ঘটনায় মুখ খুলেছেন জাতিসংঘ ও স্টেট ডিপার্টমেন্টের স্থায়ী সংবাদদাতা ও সাউথ এশিয়া পারস্পেক্টিভসের নির্বাহী সম্পাদক মুশফিকুল ফজল আনসারী।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে সাংবাদিক মুশফিকুল ফজল লিখেছেন, ‘তাবাসসুম ঊর্মি যদি ভারতে আশ্রিত বিচ্ছিন্নতাবাদী পালাতক স্বৈরাচারিনীর গর্বিত উত্তরাধিকারিণী হতে চায়, হউক। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ম্যাজিস্ট্রেটের আসনে বসে সরকার পতনের হুঙ্কার দিবে-এটা সহ্য করা যায় না।’

আবু সাঈদকে নিয়ে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের বিষয়ে তিনি লিখেছেন, ‘ওই সরকারি কর্মকর্তা ছাত্র-জনতার বিপ্লব এবং এই বিপ্লবের মহানায়ক আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে। খবরে দেখলাম এডভোকেট জেড আই খান পান্না তার জন্য দরদী হয়েছেন।

আমার জানতে চাওয়া, উকিল সাহেব যদি জানতে পারেন তার চেম্বারের কেউ একজন তাকে বিচারাঙ্গন থেকে সরিয়ে দিতে তৎপরতা শুরু করেছে, তবে তিনি কী ব্যবস্থা নিবেন? তাকে কি অবলীলায় তা করতে দিবেন?’

তিনি লিখেছেন, ‘শোনেন তবে, সরকার প্রধান প্রফেসর ইউনূসের উদারতাকে দুর্বলতা মনে করবেন না এবং এই সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই।’

এ ছাড়া এ ধরনের কর্মকর্তাদের প্রতি কোনো ছাড় না দেওয়ার আহ্বান জানিয়ে এই সাংবাদিক লিখেছেন, ‘আর সরকারে দায়িত্বরতদের বলি, ফ্যাসিস্টদের প্রতি বিন্দুমাত্র কোনো সহানুভূতি প্রদশর্ন নয়। নিরপেক্ষতার নামে কেউ যাতে খুনিদের পক্ষাবলম্বন বা পুনর্বাসনের চেষ্টা না করেন। বাকিটা আর পাবলিক করতে চাই না।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
১৮৭ বার পড়া হয়েছে