ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল

বানিয়াচং৭৪ বস্তা সরকারি চালসহ আটক ২

বানিয়াচং প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হতদরিদ্রদের জন্য সরকারি ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) এর ৭৪ বস্তা চাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার সদরের ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের হাজী মদরিস আলী মার্কেটের ধান চাল ব্যবসায়ী সনজব আলীর গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের চান্দের মহল্লার টমটম চালক মোসাহিদ মিয়া ও ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের সাগর দিঘির পাড়ের বাসিন্দা আবজাল মিয়া।

শুক্রবার (১ নভেম্বর) সকালে বানিয়াচং থানার ওসি কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার খলিল মিয়ার নেতৃত্বে থানা পুলিশসহ উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের হাজী মদরিস আলী মার্কেটের ধান চাল ব্যবসায়ী সনজব আলীর গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৪ বস্তা হতদরিদ্রদের জন্য কার্ডের (ভিডাব্লিউবি) সরকারি চাল উদ্ধার করা হয়। এ সময় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বানিয়াচং থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
১৪৩ বার পড়া হয়েছে