ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

সুনামগঞ্জ সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকা ভারতীয় মালামাল আটক

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিভিন্ন বিওপির সীমান্ত এলাকা থেকে মাদকসহ বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি। আটক এসব পন্যের মূল্য ১ কোটি ১৫ লাখ টাকার বেশী।

বুধবার ও বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, উৎমা, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রী পিস, সানগ্লাস, প্রসাধনী সামগ্রী, চিনি, চকলেট, সিএনজি’র যন্ত্রাংশ এবং মদ বাংলাদেশ হতে পাচারকালে কুইচা মাছ,সুপারি আটক করে। যার আনুমানিক সিজার মূল্য- ৬৯,৩৯,৫০০ টাকা।

অপর দিকে, সুনামগঞ্জের নারায়নতলা বিওপির জেসিও নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গত ১৮ ডিসেম্বর পৃথক দুইটি অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার এলাকা থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় সিঙ্গানিয়া (SINGHANIA) ফ্যাব্রিক এর থান কাপড়,কসমেটিক্স এবং মদ আটক করে। যার সিজার মূল্য ৪০,২৫,০০০ টাকা। অপর দিকে একেই দিনে চিনাকান্দি বিওপির টহলদল চিনি ও সুপারি, চারাগাঁও বিওপি টহলদল কয়লা, বনগাঁও বিওপির টহলদল জিরা,লাউরগড় বিওপির টহলদল গরু এবং ভুলুরা বিওপির টহলদল কম্বল আটক করা হয় যার সিজার মূল্য ৫,১০,১৫০টাকা।

এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, আটককৃত থান কাপড়, কসমেটিক্স, চিনি, সুপারি, কম্বল, জিরা, গরু ও কয়লা শুল্ক কার্যালয় এবং মদ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি জানিয়েছেন সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। সীমান্তে কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না, কঠোর ভাবে দমন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
১৪২ বার পড়া হয়েছে