ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু

হাওর থেকে মাছ ধরার ইলেকট্রনিক যন্ত্র ও পাখিসহ আটক ৩

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে ফাঁদ দিয়ে বন্য প্রাণী-পাখি,মাছ ও বুনো হাঁস শিকারের দায়ে তিন শিকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক মাছ ধরার যন্ত্র ও পাখি উদ্ধার করা হয়।

শনিবার (০৪ জানুয়ারি) ভোরে টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসার ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪), একেই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল (২০) ও পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার রুপনগর গ্রামের মোহাম্মদ আলীনুরের ছেলে আতিকুল (২৮)। আটককৃত দু শিকারী নামে থানায় নিয়মিত মামলা ও আতিকুল(২৮) কে মৎস্য সংরক্ষণ আইন লংঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজন আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান,পাখি, বুনোহাস,পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ। আইন লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও টাংগুয়ার হাওরে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
১৭৬ বার পড়া হয়েছে