ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

বিদেশি বিনিয়োগ টানতে ‘অর্থনৈতিক কূটনীতির’ তাগিদ প্রধান উপদেষ্টার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

শিল্প খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনৈতিক দল তৈরি করে বাংলাদেশকে প্রচারের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেপজা’র ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা দেয়ার সময় এমন নির্দেশনা দেন তিনি।

এদিন বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বার্ষিক প্রতিবেদন জমা দিলে প্রধান উপদেষ্টা দেশের শিল্প খাতে আরও বিদেশি বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন। এ জন্য প্রয়োজনে ‘অর্থনৈতিক কূটনীতির’ জন্য একটি দল তৈরি ও বিদেশে বাংলাদেশকে প্রচারের তাগিদও দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টাকে বেপজা’র নির্বাহী চেয়ারম্যান জানান, জুলাই-আগস্টের অভ্যুত্থান এবং বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পর ইতোমধ্যেই বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। গত তিন সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে বাংলাদেশে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু আছে, যেখানে ৪৫২টি কারখানা রয়েছে। এছাড়া আরও ১৩৬টি কারখানা নির্মাণাধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
১৫৮ বার পড়া হয়েছে