ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

আজহারীর মাহফিলে সোনা ও ফোন চুরি, নারীসহ গ্রেফতার ১০

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

সিলেটের এমসি কলেজ মাঠে ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে অসংখ্য নারী-পুরুষের মোবাইল ফোন ও স্বর্ণ খোয়া গেছে। এসব ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানায় দুটি মামলা ও ৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘মোবাইল ও স্বর্ণ চুরি হওয়ার ঘটনায় থানায় দুটি মামলা ও ৭৪টি জিডি করা হয়েছে। এসব ঘটনায় ছয়জন পুরুষ ও চারজন নারীকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে। এর মধ্যে মোবাইল চুরির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে একটি এবং স্বর্ণ চুরির অভিযোগে চার নারীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।’

সিলেট নগরের এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। শেষদিনে গত শনিবার রাতে সেখানে সমাপনী দিনের বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তার বয়ান শুনতে বিশাল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাহফিলে মানুষের ভিড়ের সুযোগে এসব মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ এসব অভিযোগের ভিত্তিতে ছয় মোবাইল চোর ও চার স্বর্ণ চোর নারীকে আটক করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৬১ বার পড়া হয়েছে