ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশের টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক

মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী দিনে ম্যাচ হবে ৬টি। এর মধ্যে নেপালের মুখোমুখি হন বাংলাদেশের মেয়েরা। যেখানে বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা নেপাল। জান্নাতুল মাওয়া-নিশিতা নিশিদের ঘূর্ণি ধাঁধায় পরে যায় নেপালের ব্যাটাররা। আর তাতেই ফেসে গেছেন স্পিন জালে। কোনোরকমে দলীয় ফিফটি স্পর্শ করে অলআউট হয় তারা। ছোট লক্ষ্য ৪০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ। তাতে ৫ উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ।

মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে শনিবার টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান টাইগ্রেস অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরুতে উইকেট হারিয়ে চাপে পরে নেপাল। সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে লাল-সবুজদের হাতে। নেপালের উইকেট ধসের শুরুটা করেন নিশিতা। ওপেনার সাবিত্রী ধামি বড় শট খেলার চেষ্টা করলেও ফিরতি ক্যাচ নেন ১৬ বর্ষী ডানহাতি।

প্রথম উইকেট হারিয়ে চাপে পড়লে সামাল দেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার সানা প্রভিন। তিনি ধরে খেলার চেষ্টা করলেও অন্য প্রান্ত থেকে একের পর এক উইকেট হারাতে থাকে নেপাল।

উইকেটে আসা যাওয়ার মিছিলে নেপালের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন প্রভিন। এছাড়া ১০ রান আসে সীমানা কেসির ব্যাট থেকে। বাংলাদেশের ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জান্নাতুল। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা,ফাহমিদা ছোঁয়া ও নিশিতা।

ছোট রানের তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১১ রানের মধ্যে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে বসে টাইগ্রেস মেয়েরা। এরপর চতুর্থ উইকেটে ধাক্কা সামাল দিয়ে সাদিয়া আক্তার ও সুমাইয়ার ব্যাটে ঘুড়ে দাড়ায়। তবে ২১ রানের জুটি গড়ে সাদিয়া বিদায় নিলে ভাঙে এই জুটি।

তবে এদের জুটিতে জয়ের ভিত পেয়ে গেছে টাইগ্রেস মেয়েরা। শেষ পর্যন্ত ৪০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
১৪৩ বার পড়া হয়েছে