ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

হবিগঞ্জে সংঘর্ষে নিহত দিপু হত্যা মামলায় ৬ জন গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে সংঘর্ষে নিহত কাজী দিপু হত্যা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের হাবিবুর রহমান (৪০), মো. গাজিউর রহমান (৩০), মো. সালাউদ্দিন ওরফে সালেক মিয়া (৩২), মোহাম্মদ আলী ওরফে অলি উদ্দিন (৩৫), মো. ইদু মিয়া (৫০), মো. সিজিল মিয়া (৩৬)।

রবিবার (২৬ জানুয়ারি) রাতে ই-মেইলে প্রেসবার্তায় এসব তথ্য দেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

এর আগে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে জেলার চুনারুঘাট উপজেলার উলুকান্দি এলাকা থেকে ৬ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে সংঘর্ষে ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে কাজী দিপু (৪০) নিহত হন। এ ঘটনায় আহত হন ১৫ জন। পরে কাজী দিপুর ভাই কাজী সজলু বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালনী গ্রামের ফরিদ মিয়ার গোষ্ঠীর সঙ্গে শান্ত মিয়ার গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুপক্ষের লোকজন একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। এতে কমপক্ষে ১৬ জন আহত হন। এরমধ্যে ফরিদ মিয়ার পক্ষের কাজী দিপুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
১৭০ বার পড়া হয়েছে