ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার

সৌদির সড়কে মৃত্যুর ২০ দিন পর ফিরল চুনারুঘাটের মাসুকের মরদেহ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

পরিবারের সুখশান্তি আর উন্নত জীবনের আশায় স্ত্রী-সন্তান ও মা-বাবাকে ছেড়ে মাত্র ৫ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের মাসুক মিয়া।

প্রবাসে চাকরি করে পরিবার পরিজন নিয়ে ভালই কাটছিল তার জীবন। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় থেমে গেল মাসুকের জীবনের চাকা।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ২০ দিন পর সড়কে নিহত মাসুক মিয়ার মরদেহ ফিরলো বাড়িতে। লাশ বাড়িতে পৌঁছার পর স্ত্রী সন্তানসহ আত্মীয়স্বজনের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে।

মাসুক মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের জহুর আলীর ছেলে। সংসারে তার স্ত্রী ও দেড় বছরের আফনান নামে একমাত্র ছেলে রয়েছে।

পরিবার জানায়, মাসুক মিয়া মাত্র ৫ মাস পূর্বে চাকরি নিয়ে সৌদি আরব যান। ভালই চলছিল তার সহকর্মীদের নিয়ে প্রবাস জীবন। ৭ জানুয়ারি সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মাসুক। মাসুকের মৃত্যুর পর সন্তানের লাশ দেখতে পাবেন কিনা এ নিয়ে দুঃচিন্তায় পড়েন অসহায় বাবা-মা ও স্ত্রী স্বজন।

অবশেষে মৃত্যুর ২০দিন পর প্রবাসে তার সহকর্মী একই গ্রামের মাহমুদুর রহমান রুবেল সৌদির দূতাবাসের সহযোগিতায় লাশ নিয়ে দেশে আসেন। সোমবার ভোর রাতে লাশ পৌঁছায় হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে। সেখান থেকে পরিবারটির পক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য কামাল হোসেন লাশ গ্রহণ করে বাড়ি নিয়ে আসেন। সোমবার বিকেলে লাশ বাড়িতে পৌঁছার পর স্ত্রী সন্তান, বাবা-মা ও স্বজনের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১৫১ বার পড়া হয়েছে