ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

জামিনের ভুয়া নথিতে ৪ আসামি মুক্ত, জবানবন্দি দিলেন অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে জামিনের ভুয়া নথি দেখিয়ে কারাগার থেকে ৪ আসামি বের করে নেওয়ার অভিযোগে আটক হোসাইন মো. আরিফ (২৫) নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এদিকে শুক্রবার এ ঘটনায় আমলি আদালত-৬ এর জিআরও এএসআই মো. মীর কাশেম বাদি হয়ে আরিফকে প্রধান করে আরও ৬ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সদর থানায় জালিয়াতির মামলা করেছেন। এ প্রেক্ষিতে একইদিন সন্ধ্যায় পুলিশ আরিফকে আদালতে সোপর্দ করে। এসময় তিনি আদালতে দীর্ঘ জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যা যাচাই বাছাই করা হচ্ছে এবং এই চক্রের সাথে কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মামলার বিষয়টি জানান হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

পুলিশ জানায়, আরিফ আদালতে চা, বিস্কুট আনা নেওয়ার কাজ করতেন। আরিফ হবিগঞ্জ সদরের এড়ালিয়া গ্রামের মন্নর আলীর ছেলে।

জামিনের ভুয়া নথি দেখিয়ে গত বুধবার কারাগার থেকে বের হয়ে যান মাদক মামলার ৪ আসামি। আসামি পক্ষের আইনজীবী ফয়সল বৃহস্পতিবার জানতে পারেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসাইন মো. আরিফকে আটক করা হয়।

কারাগার থেকে বেরিয়ে যাওয়া আসামিরা হলেন-সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শিমুলগঞ্জ গ্রামের রুয়েল মিয়া, একই উপজেলার আলী হোসেন, জগন্নাথপুর উপজেলার পাগলা গ্রামর আজাদ মিয়া ও শান্তিগঞ্জ উপজেলার কিরগাঁও গ্রামের সুয়েব মিয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
২০৩ বার পড়া হয়েছে