ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

হবিগঞ্জ ডিসি কার্যালয়ের সামনে নেচে গেয়ে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ জেলায় নির্মিত শেখ মুজিবুর রহমানের সকল ম্যুরাল অপসারণ না করলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় থাকা শেখ মুজিবের ম্যুরাল ভাঙার প্রাক্কালে তিনি এই হুমকি দেন।

সাকিব হোসাইন বলেন, “এখনো হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুর‍্যালসহ বিভিন্ন চিহ্ন রয়েছে। এসব মুর‍্যাল ও চিহ্ন অচিরেই ভেঙে ফেলতে হবে। এদেশের মাঠিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকতে পারবে না। এখনও যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিয়ে স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চায়-তাদের পরিণতি ভাল হবে না। আমরা তাদের সুযোগ দিচ্ছি- তারা সংশোধন হয়ে যাক, তা না হলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে। কোথাও পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না।”

পরে সাউন্ড সিস্টেম ব্যবহারের মাধ্যমে নেচে গেয়ে মুর‍্যালটি ভাঙচুর করা হয়। আন্দোলনকারীরা শুরুতে মুর‍্যালের নামফলক ভেঙে দেন। পরে হাতুড়ি দিয়ে ২০২১ সালে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত শেখ মুজিবের ম্যুরালটি ভেঙে দেওয়া হয়। সেখানে অর্ধশতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
১৫৪ বার পড়া হয়েছে