ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

নবীগঞ্জে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেলাল গ্রেফতার

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার মধ্যরাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত- কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২) উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত কাজী ফিরোজ মিয়া ওরফে কাজী রাজ্জাক মিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়- গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত সজলু মিয়ার ছেলে মো. মুশাহিদ (২৬) বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে ও ২০০ জনকে অজ্ঞাত আসামী করে হবিগঞ্জ সদর থানায় মামলা নং-৮ দায়ের করেন।

শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে আটক করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর থানার মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে গ্রেফতার দেখানো হয়। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় । এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলা নং-৮ এর সন্ধিগ্ধ আসামী হিসেবে কাজী ওবায়দুল কাদের হেলালকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
২৪৬ বার পড়া হয়েছে